টেমস নদীতে বিড়ালছানা ছুড়ে ফেলে দেওয়ার কথা স্বীকার করলেন এক ব্যক্তি

50

সাইফ হাসান: লন্ডনের টেমস নদীতে জীবন্ত বিড়ালছানা ছুড়ে ফেলে হ*ত্যা চেষ্টার কথা স্বীকার করেছেন অ্যান্ড্রু শেপার্ড নামের এক ব্যক্তি। গত ৩০ নভেম্বর টুইকেনহ্যাম ব্রিজ থেকে একটি বাক্সে ভরে তিনটি বিড়ালছানাকে নদীতে ফেলে দেওয়ার সময় উপস্থিত জনতা তাকে বাধা দেয়। পুলিশ জানিয়েছে সে সময় ওই ব্যক্তি প্রচণ্ড ম*দ পান করে মাতাল অবস্থায় ছিলেন এবং এই জঘন্য অপ*রাধ করেছেন। যদিও একটি বিড়ালছানাকে উদ্ধার করা সম্ভব হয়েছে তবে বাকিদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

৫৮ বছর বয়সী অ্যান্ড্রু শেপার্ড উইম্বলডন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে নিজের দোষ স্বীকার করেন। তিনি আদালতের সামনে বলেন যে তিনি যা করেছেন তা অত্যন্ত জঘন্য ছিল এবং প্রতিদিন আয়নায় নিজের চেহারা দেখে লজ্জিত হন। মূলত মদ্যপ অবস্থায় থাকার কারণে তিনি এই ঘটনা ঘটিয়েছেন বলে দাবি করেন।

আদালতের শুনানিতে জানানো হয় যে ঘটনার সময় শেপার্ড ব্রিজের রেলিং দিয়ে বিড়ালছানাগুলো নদীতে ফেলে দিচ্ছিলেন। সে সময় একজন পথচারী দ্রুত এগিয়ে এসে একটি ছানাকে রক্ষা করতে পারলেও বাকি দুটি পানিতে পড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান শেপার্ড তখন চিৎকার করে বিড়ালগুলোকে মেরে ফেলার কথা বলছিলেন।

প্রসিকিউটররা জানিয়েছেন উদ্ধার করা ছানাগুলোর মধ্যে একটিকে এক ব্যক্তি দত্তক নিয়েছেন এবং বাকি দুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শেপার্ডের দাবি তার মেয়ে আর বিড়ালগুলোর দেখাশোনা করতে পারছিল না বলেই তিনি এমন হঠকারী সিদ্ধান্ত নেন। আদালত এই মামলার রায় ঘোষণার জন্য আগামী ১৭ ফেব্রুয়ারি তারিখ নির্ধারণ করেছে।

#লন্ডন_নিউজ #বিড়ালছানা #অপরাধ #আদালত #যুক্তরাজ্য