হোমলেস এসাইলাম সীকারের সাথে পুলিসের নির্মম আচরণ

103

ওয়ানবাংলানিউজ: ম্যানচেস্টার টাউন হলের বাইরে গত সেপ্টেম্বর মাসের এক দিন খুব সকালের দৃশ্য এটি। একজন রাফ স্লিপারকে টেনে হেঁচড়ে রাস্তায় বের করে আনেন এক পুলিস কর্মকর্তা। এরপর ঘটে এই ঘটনা।

যে হোমলেস ব্যাক্তির পেটের উপর পুলিস কর্মকর্তা পা তোলেন, তিনি সুদান থেকে আসা একজন শরণার্থী। পরিচয় প্রকাশ করতে অনিচ্ছুক এই সুদানের শরণার্থী বিবিসিকে বলেন, পুলিস কর্মকর্তার আচরণে তিনি আহত হয়েছেন।

ম্যানচেস্টার টাউন হলের বাইরে প্রতি রাতে অর্ধ শতাধিক হোমলেস শরণার্থী ঘুমায়। ৩১ বছর বয়স্ক সুদানের এই শরণার্থী গত সেপ্টেম্বর মাসে এখানেই ঘুমাচ্ছিলেন। সাম্প্রতিক মাসগুলোতে ব্রিটেনের বিভিন্ন শহরের রাস্তায় রাফ স্লিপারদের ওপর অন্যায় আচরণ বেড়ে যাওয়ার প্রবণতা দেখা গেছে। লন্ডনের এই হোমলেস ব্যাক্তির মালামাল ভিজিয়ে দেয় ম্যানডোনালডসের সিকিউরিটি গার্ড; বারমিংহামের এই আন্ডারপাসে ঘুমিয়ে থাকা এক ব্যাক্তির গায়ে আগুণ ধরিয়ে দেয়া হয়। ম্যানচেস্তারের ঘটনাকে মর্মান্তিক হিসেবে বর্ণনা করেছে হোমলেসদের নিয়ে কাজ করা চ্যারিটি সংস্থাগুলো।

গ্রেটার ম্যানচেস্টার পুলিস সংশ্লিষ্ট পুলিস কর্মকর্তাকে সতর্ক করে দিয়ে এমন আচরণ আর না করতে বলেছে। ভবিষ্যতে এমন পরিস্থিতিতে কীভাবে কাজ করতে হয় সে সম্পর্কে প্রশিক্ষণ দেয়া হয়েছে ওই নারী পুলিস কর্মকর্তাকে।

সুদানের এই শরণার্থী এখন থাকার জায়গা ব্যবস্থা করে নিয়েছেন এবং তিনি জানিয়েছেন, পুলিসের পক্ষ থেকে তাঁর কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে।