জগন্নাথপুর প্রতিনিধি:- জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর গ্রামে প্রতিষ্টিত ‘‘সেবা সংস্থা সৈয়দপুর’’ এর উদ্যেগে সাম্প্রতিক অকাল বন্যায় ক্ষতিগ্রস্থ সৈয়দপুর গ্রামের ৬ টি পাড়ার কৃষক, অসহায় ও গরীবদের মাঝে ত্রান সামগ্রী বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় সৈয়দপুর আলীয়া মাদরাসা প্রাঙ্গন থেকে সংস্থার সদস্যদের মাধ্যমে গ্রামের ৬টি পাড়ার ৪শতাধিক ক্ষতিগ্রস্থ কৃষক, অসহায় ও গরীবদের মাঝে ত্রান সামগ্রীর চাল, ডাল, তৈল, ময়দা, পিয়াজ, মটর ও কাপড় সম্বলিত প্যাকেজ ঘরে ঘরে পৌছে দেয়া হয়। ত্রান বিতরনী কার্যক্রমে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য সৈয়দ সাবির মিয়া, ডাক্তার সৈয়দ নূরুল ইসলাম, সেবা সংস্থা সৈয়দপুর এর আহ্বায়ক সৈয়দপুর সৈয়দীয়া শামছিয়া আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ সৈয়দ রেজওয়ান আহমদ, সদস্য সচিব সৈয়দ শেফুল আমিন, কোষাধ্যক্ষ মাওলানা মিজানুল ইসলাম খান,
ইউপি সদস্য সৈয়দ এমদাদ আহমদ, ইউপি সদস্য সৈয়দ জুয়েল মিয়া, সৈয়দ কলা মিয়া, আলহাজ মো: আব্দুল হামিদ, মো: আব্দুস সালাম, হাফিজ মাওলানা সৈয়দ ময়নূল ইসলাম, মাওলানা সৈয়দ সায়ফুদ্দিন, সাংবাদিক সৈয়দ কাওসার আহমদ, মাস্টার সৈয়দ হুসবানুন নূর, সৈয়দ তহুর আহমসদ, মাওলানা সৈয়দ আমিরুল ইসলাম, মাওলানা সৈয়দ মুনসিফ আলী, সৈয়দ মোসাব্বির আহমদ, মাওলানা মাওলানা সৈয়দ সানাওর আলী, মাওলানা সৈয়দ আশফাক হোসেন চৌধুরী, মাওলানা সৈয়দ শাহিদ আহমদ, মাওলানা সৈয়দ মাকসুদ আলী, মাওলানা মো: আখতার হোসেন, শেখ রফিকুল বারী, সৈয়দ আহসান আহমদ, সৈয়দ খায়রুল ইসলাম, শেখ আশরাফুল ইসলাম, সৈয়দ তাহির আলী, সৈয়দ শিব্বির আহমদ সদরুল, মো: ধুলাই খান,
সৈয়দ জাহাঙ্গির আহমদ, মো: আব্দুল লতিফ, মো: নুরুজ্জামান, শেখ হরুফ মিয়া, সৈয়দ সোজন আলী, সৈয়দ সাবির আহমদ সানু, মো: মিম্বর, সৈয়দ হিলাল, সৈয়দ মুরাদ, মাওলানা মো: মারজান কোরেশী, সৈয়দ সাদ আহমদ, মো: বদরুল ইসলাম, মো: সিরাজ, সৈয়দ তানিন, সৈয়দ মাকসুদ আহমদ, মো: রুহেল, হাফিজ সৈয়দ আমিরুল ইসলাম, সৈয়দ আব্দুল আলী, সৈয়দ হুসন আলী, সৈয়দ আব্দুল খালিক, মো. জামিল খান, সৈয়দ নুরুল ইসলাম, মাওলানা সৈয়দ আবিদ আহমদ, সৈয়দ হাবিল, সৈয়দ ময়েজ, সৈয়দ ইনান, সৈয়দ জাবের, সৈয়দ সাবের, সৈয়দ শাকির, মো: জাবির, সৈয়দ আনসার প্রমূখ। উল্লেখ্য, চলতি বছরের ১ মে সৈয়দপুর গ্রামের যুবকদের সমন্বয়ে স্থানীয় আলীয়া মাদরাসায় বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সম্প্রতি অকাল বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষক এবং অসহায় ও গরীবদের সাহায্যার্থে সৈয়দপুর গ্রাম থেকে ত্রান সংগ্রহের সিদ্ধান্ত নেয়া হয়। গ্রামের সকল পাড়ার প্রায় ২শতাধিক যুবকদের সমন্বয়ে নগদ অর্থ, চাল, ডাল ও কাপড় ইত্যাদি সংগ্রহ করে “সেবা সংস্থা সৈয়দপুর” নামকরণের মাধ্যমে এলাকার ক্ষতিগ্রাস্থ এবং উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের ক্ষতিগ্রস্থ এলাকা সমধল, নয়াপাড়া, পন্ডিতা ও পুঞ্জি গ্রামকে চিহিৃত করা হয়।
শুক্রবার ঐ এলাকার প্রায় ২শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে বলে সংস্থার সদস্যরা জানিয়েছেন।















