মঙ্গল বার থেকে হিমশীতল ঠান্ডা বুধবার তুষার স্কটল্যান্ডে আঘাত হানবে- আবহাওয়া অফিস

153

 

মিলন মাহমুদ : আবহাওয়া অফিস বলেছে যে এই সপ্তাহে আগামী মঙ্গলবার থেকে সারাদেশে হিমশীতল আবহাওয়া দেখা যাবে।বুধবার থেকে স্কটল্যান্ড এবং ইংল্যান্ডের উত্তর-পূর্বে তুষারপাতের সম্ভাবনা রয়েছে এবং তারপরে সপ্তাহের শেষে এই শীতল বাতাস যুক্তরাজ্যের দক্ষিণ-পূর্বে ছড়িয়ে পড়বে৷ ইতিমধ্যে শক্তিশালী তুষারঝড় পূর্ব ইউরোপ জুড়ে বয়ে যাচ্ছে , যার ফলে ইউরোপের অনেক জায়গা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে , স্কুলগুলি বন্ধ হয়ে গেছে, এবং তিন জনের মৃত্যু হয়েছে।
স্কটল্যান্ড এর শেল্টারড  পাহাড়গুলিতে তাপমাত্রা -৮ মাইনাস আট ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে৷ আবহাওয়া অফিসের পূর্বাভাসের মুখপাত্র অলি ক্লেডন বলেছেন, “আমরা হ্যাম্পশায়ার সহ সপ্তাহের শেষের দিকে যুক্তরাজ্যের দক্ষিণ-পূর্ব অংশে কিছু তুষারপাত এর সম্ভাবনা দেখতে পাচ্ছি, তবে এটি শুষ্কও থাকতে পারে।”