মিলন মাহমুদ : আগামী জানুয়ারি মাস থেকে মার্চ পর্যন্ত সময়ে গ্যাস বিদ্যুতের বিল বাড়বে ৫ % | এনার্জি বাজার নিয়ন্ত্রক সংস্থা অফজেম বিলের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ১৯২৮ (1,928) পাউন্ডে নির্ধারণ করে দেওয়ায় একটি সাধারণ পরিবারের বার্ষিক গ্যাস এবং বিদ্যুৎ ব্যবহারের জন্য জানুয়ারি ২০২৪ থেকে পাঁচ পার্সেন্ট অতিরিক্ত বিল দিতে হবে |
গত মাসে ইসরায়েল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী গ্যাসের বাজার মূল্য বৃদ্ধির পর, এই এই বছরে অক্টোবর থেকে ডিসেম্বরের ২০২৩ মধ্যে সাধারণ পরিবারের জন্য জ্বালানি সরবরাহকারীরা তাদের গ্রাহকদের থেকে বছরে ১৮৩৪ পাউন্ড (£1,834) পর্যন্ত চার্জ করতে পারে এমন সর্বোচ্চ মূল্য অফজেম আগেই বাড়িয়েছে।
জানুয়ারি থেকে গ্যাস বিদ্যুতের বিল আরো বৃদ্ধি হবে এর ফলে সাধারণ ও কম আয়ের মানুষদের জন্য একটা বিপদের কারণ বলেই বিশেষজ্ঞরা বলেছেন |















