মিলন মাহমুদ : বি এনপির নয়াপল্টনে আটাশ তারিখের মহাসমাবেশে এ পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসের ধোঁয়া ও সাউন্ড গ্রেনেডের বিকট শব্দের মধ্যে বেলা আড়াইটার পরে কেদ্রীও নেতারা মঞ্চ থেকে চলে যেতে বাধ্য হন। সংঘর্ষের এক পর্যায়ে প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগ পাওয়া গেছে। এ সময় পুলিশের সাথে বি এনপি কর্মীদের সংঘর্ষ শুরু হলেও রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের কারণে সমাবেশস্থলে টিকে থাকা অসম্ভব ছিল। এতে বিকালেই সমাবেশ পণ্ড হয়ে যায়। সমাবেশে হামলার প্রতিবাদে বি এন পি আগামীকাল সারাদেশে হরতাল ডেকেছে।
শাপলা চত্বরে জামায়াত কে সবাবেশ করতে না দিলেও তারা আরামবাগ ও নোটেরডম কলেজের সামনে তারা সমাবেশ করে। আজকের সমাবেশ ও সংঘর্ষে একজন পুলিশ নিহত ও শতাধিক রাজনৈতিক কর্মী আহত হয়েছেন।














