লন্ডনে বয়স্ক মানুষের মূল্যায়ন কম (ভিডিও)

88

ওয়ানবাংলানিউজ: পঞ্চাশ-ঊর্ধ্ব বয়সকে আনুষ্ঠানিকভাবে উদযাপন করা হচ্ছে লন্ডনের লেম্বেথ কাউন্সিল এলাকায়। বয়স্ক-বান্ধব কাউন্সিল হিসেবে নিজেদেরকে তুলে ধরতে এমন আনুষ্ঠানিকতার আয়োজন করেছে স্থানীয় কাউন্সিল।

এইজ-ইউকে নামের একটি চ্যারিটি প্রতিষ্ঠানের সাম্প্রতিক এক গবেষণায় জানা গেছে, লন্ডনের অর্ধেকের বেশী বয়স্ক মানুষ রাজধানীতে বসবাস করার বিষয়ে ইতিবাচক মনোভাব পোষণ করেন, কিন্তু মাত্র ১৩ শতাংশ বয়স্ক মানুষ মনে করেন, তাদেরকে এই নগরীতে মূল্যায়ন করা হয়।

লাম্বেথ কাউন্সিলে বয়স্কদের এই উৎসবে যোগ দেয়া মানুষেরা নিজেদের জীবনের অভিজ্ঞতা তুলে ধরেন।

বিশ্বের বয়স্ক-বান্ধব নগরীর নেটওয়ার্ক গঠনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে সাক্ষর করেছেন লন্ডন মেয়র। কিন্তু এই লক্ষ্য অর্জনে এখনও অনেক দূর যেতে হবে বলে মনে করেন উৎসবে অংশগ্রহণকারীরা।