টস হেরে ব্যাটিংয়ে রংপুর রাইডার্স

968

খেলাধুলা ডেস্ক: এবারের আসরে দারুণ ছন্দে রয়েছে ঢাকা ডায়নামাইটস। সাত ম্যাচের চারটিতেই জিতেছে সাকিব আল হাসানের দল। অন্যদিকে মাশরাফি বিন মুর্তজার রংপুর রাইডার্স কিছুটা চাপে রয়েছে। পাঁচ ম্যাচে মাশরাফিদের জয় দুটিতে। আজ মঙ্গলবার দিনের দ্বিতীয় ম্যাচে দল দুটি নামছে এক অপরের বিপক্ষে।

এই ম্যাচে টস জিতেছেন সাকিব আল হাসান। মাশরাফির রংপুর রাইডার্সকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

গত ম্যাচে সিলেট সিক্সার্সকে হারিয়ে ছন্দ খুঁজে পেয়েছে রংপুর রাইডার্স। রান পেয়েছেন ক্রিস গেইল-ব্রেন্ডন ম্যাককালামরা। যেটি মাশরাফির জন্য দারুণ খবর। এ ছাড়া বোলিং ডিপার্টমেন্টেও দারুণ ছন্দে রয়েছে দেশের সর্ব উত্তরের ফ্র্যাঞ্চাইজিটি।

গত ম্যাচে ঢাকা অবশ্য হেরে গেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে। আজকের ম্যাচটা জিতে আবারও জয়ে ফিরতে চাইবেন সাকিব আল হাসানরা।

ঢাকা ডায়নামাইটস একাদশ : সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, মেহেদী মারুফ, জহুরুল ইসলাম, সুনীল নারাইন, শহীদ আফ্রিদি, এভিন লুইস, কাইরন পোলার্ড, আবু হায়দার রনি ও মোহাম্মদ আমির। ।

রংপুর রাইডার্স একাদশ : ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালাম, শাহরিয়ার নাফীস, রবি বোপারা, মোহাম্মদ মিঠুন, সোহাগ গাজী, রুবেল হোসেন, মাশরাফি বিন মুর্তজা, লাসিথ মালিঙ্গা ও থিসারা পেরেরা।