ফাইনালেও বৃষ্টি বাগড়া, খেলা শুরু হতে বিলম্ব

91

খেলাধুলা ডেস্ক: এবারের এশিয়া কাপ যেন বৃষ্টি ভেজা। বৃষ্টির বাগড়ায় পড়েনি এমন খুব কম ম্যাচই আছে। এমনকি আজ রোববার ফাইনালেও বাগড়া দিয়েছে বৃষ্টি।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ ফাইনালে মুখোমুখি হওয়ার কথা শ্রীলংকা ও ভারত। শিরোপা নির্ধারণী এই ম্যাচের টসও ইতোমধ্যে হয়ে গেছে। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিকরা। কিন্তু বৃষ্টির বাগড়ার কারণে ফাইনাল ম্যাচটিও শুরু হতে বিলম্ব হচ্ছে।

ভারত একাদশ: শুভমান গিল, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঈশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।

শ্রীলংকা একাদশ: পাথুম নিশাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ভেল্লালাগে, দুশান হেমন্থ, প্রমোদ মাধুশান ও মাথিশা পাথিরানা।