ইংল্যান্ডে ড্রাইভিং টেস্টে জট

199

ওয়ানবাংলানিউজ: দক্ষিণ-ইংল্যান্ডের বড় শহর রেডিং। এই শহরে ড্রাইভিং টেস্ট পাশ করা জটিল আকার ধারণ করেছে। যারা ভাগ্যবান, প্রাকটিকেল ড্রাইভিং টেস্ট পাশ করে করে তাদের মুখে মুখে হাসি দেখা যায়।

কিন্তু রেডিং এর অনেক লার্নার ড্রাইভারের জন্য ড্রাইভিং টেস্টের যথেষ্ট সুযোগ নেই। কারণ টেস্টের অপেক্ষমাণ তালিকা অনেক লম্বা। এ গাড়ির লার্নার তাঁর বয়স ১৭ বছর হওয়ার কয়েক সপ্তাহ পরেই থিউরি পরীক্ষা পাশ করেছেন। কিন্তু প্রাকটিকেল টেস্টের বুকিং দিতে গিয়ে ফেব্রুয়ারি মাসে পেয়েছেন, তাও আবার রেডিং নয়, অক্সফোর্ড।

লার্নার ড্রাইভারদের এই সমস্যার কথা জানেন জো এর ইন্সট্রাকটাররাও। তিনি বলেন, রেডিং এ মাত্র চারজন এক্সামিনার আছেন, যা মোটেও যথেষ্ট নয়। তবে ড্রাইভিং টেস্ট এক্সামিনারদের নিয়োগদাতা প্রতিষ্ঠান ডিভিএসএ জানিয়েছে, তাঁরা আরও এক্সামিনার নিয়োগ দেয়ার উদ্যোগ গ্রহণ করেছে। কিন্তু বার্ষিক ২৮ হাজার পাউন্ড বেতনের এই চাকুরীতে আকর্ষণ অনুভব করেন না এই ড্রাইভিং ইন্সট্রাকটার।

রেডিং শহর থেকে এখন নিয়মিতভাবে টেস্ট দিতে যান বেইজিংস্টক ও ফার্নব্রা শহরে। রেডিং ড্রাইভিং টেস্ট দিতে যাচ্ছেন ফেরি দিয়ে পাড়ি দিয়ে আয়েল অফ ওয়াইটে, এমনকি স্কটল্যান্ডের গ্লাসগো শহরে।

ডিভিএসএ জানিয়েছে, চাহিদা বেড়ে যাওয়ার কারণে ড্রাইভিং টেস্টের অপেক্ষমাণ তালিকায় জট সৃষ্টি হয়েছে। এছাড়া সংস্থাটির কর্মীদের ধর্মঘট পালনের কারণেও এই জট সৃষ্টি হয়েছে। কিন্তু ড্রাইভিং ইন্সট্রাকটাররা বলছেন, টেস্ট এক্সামিনার ১৪ থেকে নেমে এসেছে ৪ এ। তাই এই সমস্যার সৃষ্টি হয়েছে।