মিরাজ-শান্তর ব্যাটে বড় স্কোরের পথে বাংলাদেশ

95

খেলাধুলা ডেস্ক: মেহেদি হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্তর ব্যাটে ভর করে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ দল। আফগানিস্তানের বিপক্ষে এশিয়া কাপের সুপার ফোরের লড়াইয়ে টিকে থাকার ম্যাচে প্রথমে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করেন দুই ওপেনার মোহাম্মদ নাইম শেখ ও মেহেদি হাসান মিরাজ।

রোববার পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনীতে ৬০ বলে ৬০ রানের জুটি গড়েন নাইম শেখ ও মেহেদি হাসান মিরাজ। এরপর খেই হারিয়ে ফেলে বাংলাদেশ। মাত্র ৩ রানের ব্যবধানে ফেরেন ওপেনার নাইম শেখ ও তাওহিদ হৃদয়।

মুজিব উর রহমানের গুগলি মিস করে বোল্ড হন নাইম শেখ। সাজঘরে ফেরার আগে ৩২ বলে ৫টি চারের সাহায্যে করেন ২৮ রান। তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে গুলবাদিন নাইবের বলে ফাস্ট স্লিপে হাশমতউল্লাহ শহিদির দুর্দান্ত ক্যাচে পরিনত হন হৃদয়।

৬৩ রানে ২ উইকেট পতনের পর দলের হাল ধরেন মেহেদি হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্ত।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ২৯ ওভারের খেলা শেষে ২ উইকেটে ১৫৫ রান। ৮৬ বলে ৬৮ এবং ৫৪ বলে ৪৫ রানের ব্যাট করছেন মেহেদি হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্ত। তৃতীয় উইকেটে তারা ইতোমধ্যে ১১৩ বলে ৯৭ রানের জুটি গড়েছেন।