ওড়িশায় বজ্রপাতে নিহত ১০

164

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ওড়িশায় ভুবনেশ্বর এবং কটক শহরসহ ওড়িশার উপকূলীয় অঞ্চলে বজ্রপাতসহ ভারি বৃষ্টিপাতের সময় বজ্রপাতে ১০ নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও অনেকে।

শনিবার রাজ্যের ছটি জেলায় প্রাকৃতিক এ দুর্যোগ ঘটে।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, শনিবার প্রবল বৃষ্টিপাতের মধ্যে ওড়িশার ছয় জেলায় বজ্রপাতে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে।

রাজ্যটির বিশেষ ত্রাণ কমিশনারের কার্যালয় জানিয়েছে, বজ্রপাতের কারণে খুরদা জেলায় চারজন, বোলাঙ্গিরে দুজন এবং আঙ্গুল, বৌধ, জগৎসিংহপুর ও ঢেনকানালে একজনের করে মৃত্যু হয়েছে। এছাড়া বজ্রপাতে খুরদাতে তিনজন আহত হয়েছেন।