ওয়ানবাংলানিউজ: জ্যাকব ক্রাউচ ছিল সদা হাস্যজ্জল এক শিশু। কিন্তু ১০ মাসের সংক্ষিপ্ত এই জীবনে জ্যাকব তার মা ও সৎ বাবার হাতে ধারাবাহিকভাবে শারীরিক নির্যাতনের শিকার হয়েছিল।
শিশু জ্যাকব ক্রাউচের নিথর দেহ তার বিছানায় পড়ে থাকতে দেখে ৯৯৯ নম্বরে ফোন করে তার সৎ বাবা ক্রেইগ ক্রাউচ। এই ঘটনা ২০২০ সালের ক্রিসমাসের ৫ দিন পরের।
ক্রেইগ ক্রাউচ এবং জেমা বারটনের পরিচয় হয় একটি ডেটিং ওয়েবসাইটে। তখন ৪ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন জেমা বারটন। কিন্তু তাদের দুজনের মধ্যে দ্রুত ঘনিষ্ঠতা সৃষ্টি হয় এবং তারা একসাথে বসবাস শুরু করেন। আদালতের শুনানিতে জুরিদের বলা হয়, তাদের দুজনের সম্পর্কই তাদের সবকিছু। সৎ পিতা হলেও জ্যাকবের জন্ম সনদে পিতার নাম নিবন্ধন করা হয় ক্রেগ ক্রাউচের নামে। ক্রেইগ ক্রাউচ জ্যাকব ক্রাউচকে নিজের সন্তানের মতো দেখার অভিনয় করত। কিন্তু ক্রেইগ ক্রাউচের মুখোশ উন্মোচিত হয় আদালতে। আদালতের শুনানিতে ক্রেইগ ও জেমার ট্যাক্সট মেসেজ প্রকাশ করা হয়, যেখানে শিশু জ্যাকবকে তারা ডেভিল হিসেবে বর্ণনা করতেন। শিশু জ্যাকবকে নিষ্ঠুরভাবে শাস্তি দেয়ার কথা বলতেন। কান্নাকাটি করতে জ্যাকবকে চড় থাপ্পড় মেরে তার বিছানায় পাঠিয়ে দিতেন ক্রেইগ ও জেমা। ট্যাক্সট মেসেজে ক্রেইগ ক্রাউচ জ্যাকবকে ব্লিচ দিয়ে গোসল করানো এবং নিজের বমি খাওয়ানোর কথাও লিখে।
জ্যাকবের মা জেমার ফোনে এই ফুটেজ পাওয়া যায়, যেখানে ক্রেইগ ক্রাউচকে কৌতুক করে বলতে শোনা যায়, জ্যাকব কি মারা গেছে, তার কোনো সাড়াশব্দও কেন পাওয়া যাচ্ছেনা।
শিশু জ্যাকবের মৃত্যুর প্রায় এক সপ্তাহ পর জ্যাকবকে হত্যার সন্দেহে জেমা বারটন ও ক্রেইগ ক্রাউচকে গ্রেফতার করে পুলিস।
মৃত্যুর সময়ে জ্যাকবের বুকের পাঁজরের হাড়ে ৩৯টি ফাটা চিহ্নিত করা হয়; ১৯টি দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়। জ্যাকবের বয়স ছিল মাত্র ১০ মাস।
শিশু জ্যাকব ক্রাউচের মৃত্যুর তদন্ত চলাকালে প্রতিবেশীদের কাছে অদ্ভুত এক অনুরোধ করে জেমা বারটন ও ক্রেইগ ক্রাউচ এক চিঠি পাঠিয়ে বলেন, আমাদেরকে সান্ত্বনা দিতে কিংবা ফুল দিতে কেউ আসবেন না।
ক্রেইগ ক্রাউচ তাঁর সৎ ছেলে জ্যাকব ক্রাউচকে হত্যার দায়ে বুধবার ডার্বি ক্রাউন কোর্টে দশী সাব্যস্ত হয়েছেন। জ্যাকবের মা জেমা বারটনের বিরুদ্ধে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ প্রমাণিত হয়নি, তবে ছেলের মৃত্যু পেছনে তাঁর ভূমিকা প্রমাণিত হয়েছে। আদালতে জেমা বারটন ও ক্রেইগ ক্রাউচ কেউই বলেননি, কীভাবে জ্যাকবের মৃত্যু হলো। শুক্রবার ডার্বি ক্রাউন কোর্টে ক্রেইগ ক্রাউচ ও জেমা বারটনের শাস্তি ঘোষণা করবেন বিচারক।














