ঢাকা সংবাদদাতা: রাজধানীর পল্টন থানার নাশকতার পৃথক দুই মামলায় ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টুর আটদিনের রিমান্ড দিয়েছেন আদালত।
আজ শনিবার ঢাকা মহানগর হাকিম প্রণব কুমার হুই এ রিমান্ডের আদেশ দেন।
ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান এ ব্ষিয়ে জানান, ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে আজ পল্টন থানার পুলিশ ছাত্রদলের সাধারণ সম্পাদক মিন্টুকে হাজির করে ২০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক দুই মামলার একটিতে পাঁচদিন ও আরেকটিকে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
গতকাল শুক্রবার দুপুরে প্রেসক্লাব থেকে যাওয়ার পথে ছাত্রদলের সাধারণ সম্পাদক মিন্টুকে গ্রেপ্তার করে পুলিশ।















