সিলেটকে ৭ উইকেটে হারালো রাজশাহী

921

খেলাধুলা ডেস্ক : বিপিএলের ১৭তম ম্যাচে মিরপুর শের-ই-বাংলায় আজ দুপুর ২টায় মুখোমুখি হয় রাজশাহী কিংস ও সিলেট সিক্সার্স। ম্যাচে সিলেটকে ৭ উইকেটে হারায় রাজশাহী।

টস হেরে রাজশাহীর আমন্ত্রণে ব্যাটিংয়ে নেমে সিলেট ৬ উইকেটে ১৪৬ রান সংগ্রহ করে। জবাবে ১৫ বল ও ৭ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত হয় রাজশাহীর।

স্কোর: রাজশাহী ১৫০/৩ (১৭.৩ ওভার)

রাজশাহী ব্যাটিং: মুমিনুল হক ৪২, রনি তালুকদার ২৪, সামিত পাটেল ১, জাকির হাসান ৫১, মুশফিকুর রহিম ২৫।

সিলেট বোলিং: নাসির হোসেন ৪-০-২০-১, টিম ব্রেসনান ৩-০-২৪-০, লিয়াম প্লাঙ্কেট ৩-০-২৯-০, তাইজুল ইসলাম ২.৩-০-৩২-০, নাবিল সামাদ ৩-০-২৭-১, আবুল হাসান ২-০-১৭-১।

সিলেট সিক্সার্স ১৪৬/৬ (২০ ওভার)

সিলেট ব্যাটিং: উপল থারাঙ্গা ১০, আন্দ্রে ফ্লেচার ০, দানুশকা ‍গুনাথিলাকা ৪০, কাজী নুরুল হাসান ১০, নাসির হোসেন ৯, টিম ব্রেসনান ২৯, সাব্বির রহমান ৪১ ও লিয়াম প্লাঙ্কেট ৬।

রাজশাহী বোলিং: মেহেদী হাসান মিরাজ ৪-০-১২-১, মোহাম্মদ সামি ৪-০-৩৬-১, ফরহাদ রেজা ৩-০-৪৩-০, জেমস ফ্রাঙ্কলিন ৩-০-১৭-১, সামিত পাটেল ২-০-৬-১ ও কেসরিক উইলিয়ামস ৪-০-৩২-২।

ইনজুরি কাটিয়ে দলে ফিরেন রাজশাহী কিংসের অধিনায়ক ড্যারেন স্যামি। দুটি ম্যাচ মিস করেছিলেন তিনি। দুই ম্যাচে রাজশাহীর নেতৃত্বে ছিলেন মুশফিকুর রহিম। সিলেটে এর আগে একবার মুখোমুখি হয়েছিল দুই দল। সেই ম্যাচে ৩৩ রানে জয় পায় সিলেট সিক্সার্স।

সপ্তম ম্যাচে এটি সিলেটের তৃতীয় পরাজয়। তিনটি ম্যাচ জিতেছে তারা। পঞ্চম ম্যাচে এটি রাজশাহীর দ্বিতীয় জয়। তিনটি ম্যাচ হেরেছে পদ্মাপাড়ের দলটি।