লন্ডনবাংলাভয়েস: নটিংহামের অন্যতম বৃহৎ ফুড ব্যাঙ্ক হিমা। সাম্প্রতিক বছরগুলোতে এই চ্যারিটির ব্যস্ততা আগের চেয়ে অনেক বেড়ে গেছে।
রামাদান মাস শুরু হওয়ার প্রেক্ষাপটে হিমা চ্যারিটির যৌথ প্রতিষ্ঠাতা সাজিদ মোহাম্মদ আহবান জানালেন, সকল ধর্মের মানুষ, যাদের আর্থিক সঙ্গতি কম, তাদের দিকে খেয়াল রাখতে। রামাদান মাসে ১৫শ ফুড পার্সেল বিতরণের লক্ষ্য নির্ধারণ করেছে হিমা।
২০২০ সাল থেকে হিমা চ্যারিটিতে ভলান্টিয়ার হিসাবে কাজ করছেন এলিয়ট। তিনিও আজ রোজা রেখেছেন।















