ওয়ানবাংলানিউজ: সিলেট জেলার দক্ষিন সুরমা উপজেলার জাফরাবাদ উচ্চ বিদ্যালয় ও কলেজ এর উন্নয়নের লক্ষ্য নিয়ে গঠিত ‘যুক্তরাজ্যস্থ উন্নয়ন কমিটির উপদেষ্টা পরিষদ ও কার্যকরী কমিটির বিশেষ যৌথ সভা গত ২৩ মে পূর্ব লন্ডনের ক্যাননস্ট্রিটের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি মো: মনির হোসাইন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এনামুল হক এর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সহ সভাপতি আলী আহসান খান দীপু। সভায় প্রতিষ্ঠানের ২০১৭ সনের এসএসসি পরীক্ষার ফলাফল, কলেজ শাখার সার্বিক অগ্রগতি, শ্রেনী কক্ষের অপ্রতুলতা, আর্থিক সংকট ও সমাধানের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
এছাড়া কোষাধ্যক্ষ তহুর আলী কলেজ শাখার জন্য এ পর্যন্ত প্রাপ্Í অনুদানের প্রতিশ্রুতি ও আদায়কৃত টাকার হিসাব বিস্তারিত তুলে ধরেন। শ্রেনী কক্ষের সংকট দূরীকরণে তহুর আলী একটি কক্ষ, মো:মনির হোসাইন ও মশাহিদ হোসাইন যৌথভাবে একটি কক্ষ ও মুহিবুল ইসলাম (মফজ্জুল আলী) একটি কক্ষ তৈরীতে প্রয়োজনীয় অর্থ বরাদ্ধ দিবেন বলে প্রতিশ্রুতিদেন।
এছাড়া আব্দুল বারী দুই লাখ টাকা, হাজী রিয়াজুর রহমান এক লাখ টাকা, এম এনামুল হক এক লাখ টাকা শ্রেনী কক্ষ নির্মানে সহায়তা দিবেন বলে প্রতিশ্রুতিদেন।
আর্থিক সংকট দূরীকরনে বিভিন্ন অংকের প্রতিশ্রুতি সহ কলেজ শাখার উন্নয়নে বিভিন্ন মূল্যবান পরামর্শ তুলে ধরেন উপদেষ্টা আব্দুল মুক্তার (শায়িস্তা), সহ সভাপতি আব্দুল হক আবু ও প্রেস সেক্রেটারী মো: শামী আহমদ।
এরপর কলেজ শাখর উন্নতি ও এলাকায় শিক্ষা বিস্তারে বিভিন্ন দিক তুলে ধরে বিশদ আলোচনায় অংশনেন উপদেষ্টা হাজী আব্দুল হান্নান, কাউন্সিলার খালেছ উদ্দিন আহমদ, লোকমান আহমদ, সহ সভাপতি ফয়জুন নূর মাসুক, আব্দুল করিম, যুগ্ম সম্পাদক এম এ আলী, দৌলত হোসেন, সাংগঠনিক সম্পাদক অবায়দুর রহমান জুহেদ, যুগ্ম কোষাধ্যক্ষ নাসির উদ্দিন খান শেবুল ও প্রেস সেক্রেটারী শামীম আহমদ প্রমুখ।
সভার শেষ পর্যায়ে কলেজের উন্নয়নে প্রতিশ্রুত অর্থ যথা সময়ে সকলকে প্রদানের আহবান জানানো হয় এবং প্রতি মাসে একটি সভার করার সিদ্ধান্ত হয়।















