ইস্তানবুলে দ্রুতগতির মেট্রোরেল উদ্বোধন করলেন এরদোগান

90

আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপের সবচেয়ে ব্যস্ততম ইস্তানবুল বিমানবন্দরে দ্রুতগতির মেট্রোরেল উদ্বোধন করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

২০২২ সালে ইউরোপের সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দরে মর্যাদা লাভ করে ইস্তানবুল। খবর আনাদোলুর।

রোববার এ বিমানবন্দরে দ্রুতগতির মেট্রোরেলের উদ্বোধন করেন এরদোগান।

তুরস্কের সর্ববৃহৎ এ বিমানবন্দরে সর্বপ্রথম রেললাইন সংযুক্ত হয়েছে। এ জন্য ৩৪ কিলোমিটার দীর্ঘ একটি মেট্রো লিংক স্থাপন করা হয়।

প্রতিদিন গড়ে আট লাখ যাত্রীকে মেট্রোরেল সেবা দিতে পারবে। গত বছর প্রতিদিন গড়ে এক হাজার ১৫৬টি বিমান উঠানামা করে এ বিমানবন্দরে।