নরসিংদীতে আগুনে পুড়ল আট দোকান

60

ঢাকা সংবাদদাতা: নরসিংদী সদরের ভেলানগর বাজারে মুদি ও জুতার দোকান এবং কাপড়পট্টিতে আগুন লেগে মোট আটটি দোকান পুড়ে গেছে। এতে এক কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

সোমবার ভোর ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সোমবার ভোর ৪টার দিকে বাজারে থাকা লোকজন একটি মুদি দোকানে আগুন দেখতে পায়। মূহুর্তেই আগুন পাশের একটি কাপড়ের দোকানে ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে তা কাপড়পট্টি ও জুতাপট্টিতেও ছড়িয়ে পড়ে। ভোর সাড়ে ৪টার দিকে নরসিংদী সদরের দুটি ও শিবপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ শুরু করে। তাদের প্রায় এক ঘণ্টার চেষ্টায় পৌনে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

নরসিংদী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নান জানান, আটটি দোকানের অধিকাংশ মালামাল পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এখনই তা বলা যাচ্ছেনা। তবে কোটি টাকার অধিক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।