ওয়ানবাংলানিউজ: করোনা পূর্ববর্তী বছরের ন্যায় এবারো সিলেটসহ বাংলাদেশে পৃথক পৃথক ৪টি শহরে ফ্রি মেডিকেল ক্যাম্পে অংশ নিতে ১৮ সদস্যের ব্রিটিশ বাংলাদেশী মেডিকেল টিম বাংলাদেশে যাচ্ছে। আগামী ২০ ফেব্রুয়ারী থেকে ২৬ ফেব্রুয়ারী পর্যন্ত জগন্নাথপুর, বিশ্বনাথ, মৌলভীবাজার, ঢাকার মহম্মদপুরে মেডিকেল ক্যাম্পে তারা অংশ নিবেন ডাক্তার, নার্স এবং অন্যান্যপেশাদারদের একটি দল ।
বাংলাদেশ হেলথ ডেভোলাপমেন্ট ইনিশিয়েটিভ ও বিএইচএএফ নামক সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশগামী এই প্রফেশনালদের নিয়ে গত ২০ জানুয়ারী শুক্রবার লন্ডন বাংলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পের জন্য যৌথভাবে সহযোগিতা করছে বেশ কয়েটি ব্যবসা প্রতিষ্ঠান ও চ্যারিটি সংগঠন।
সংবাদ সম্মেলনে প্রতিটি ক্যাম্পে ২০০ জনের বেশি দরিদ্র ও অভাবী রোগীর জন্য ওষুধসহ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করাহবে।
সংবাদ সম্মেলনে তারা বলেন, বাংলাদেশে চিকিৎসা সেবার উন্নয়ন এবং আধুনিকায়নে সর্বাত্মক চেস্টা চালিয়ে যাবেন তারা। প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন সংগঠনের চেয়ারম্যান ডা: কাওছার হক, সেক্রেটারী শাহাদাত হোসেন, ট্রেজারার ডা: আলিম উদ্দিন, বিএইচএএফ এর চেয়ারম্যান নাজমা বেগম, সেক্রেটারী ডা: শিহাব উদ্দিন, বিএইচডিআই’র ম্যানেজিং ডায়রেক্টর, এক্সিকিউটিভ মেম্বার ডা: আলী আহমেদ সোয়েব, আখলাকুর রহমান পান্না, আকতার হোসেন, সায়মা চৌধুরী প্রমুখ।















