বিশ্বনাথ ডেডেলাপমেন্ট সোস্যাল ট্রাস্ট ইউকে’র আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

633

ওয়ানবাংলানিউজ:বিশ্বনাথ ডেডেলাপমেন্ট সোস্যাল ট্রাস্ট ইউকে এর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল সোমবার পুর্বলন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।

ট্রাস্টের সহ সভাপতি মাহফুজুর রহমান রিপন এর সভাপতিত্বে এবং ট্রাস্টের সাধারন সম্পাদক জিয়াউল হক জিয়া এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস এর ডেপুটি স্পিকার কাউন্সিলার আয়াছ মিয়া। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের ট্রেজারার সিরাজুল ইসলাম, ট্রাস্টি মনির আলী, ট্রাস্টি মানিক মিয়া, ট্রাস্টি ইকবাল হোসেন, সহ সভাপতি মুহিত মিযা, যুগ্ন সম্পাদক এমদাদুল হক সিকদার, কার্যকরী কমিটির সদস্য আব্দুল্লাহ আল নোমান, ট্রাস্টি আনোয়ার খান,

ট্রাস্টি মো: মরতুজা আলী, কদর উদ্দিন, এ জে লিমন, জাবেদ আহমদ, ইকবাল হোসেন প্রমূখ। বক্তারা সংগঠনকে আরো সমৃদ্ধ করার লক্ষ্যে বিশদ আলোচন করেন এবং ইফতার পুর্ব দোয়ার মাধ্যমে সমস্ত মুসলিম উম্মাহর জন্য দোয়া করা হয়।