কমছে শীতের কাপড় কেনা বেচা

100

ঢাকা সংবাদদাতা: রাজধানীর ফুটপাতের দোকানগুলো নিম্ন আয়ের মানুষের বাজার হিসেবেই পরিচিত। এই শীতে সেখানে মধ্যবিত্তের ভিড় বেড়েছিল। নতুন বছরের শুরুতেই শীত জেঁকে বসায় গরম কাপড়ের চাহিদা বেড়েছিল আর তাতেই বেজায় খুশি ছিলের বিক্রেতারা। তবে সেই হাসি আর তেমন দীর্ঘ হচ্ছে না ফুটপাতের ব্যবসায়ীদের। বিক্রি কমতে শুরু করেছে এসব দোকানে। কারণ গতকাল থেকেই শীতের তীব্রতা কমতে শুরু করেছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন তাপমাত্রা আস্তে আস্তে আরো বাড়বে।

রোববার গুলিস্তান এলাকার ফুটপাতজুড়ে বসা শীতের কাপড়ের দোকানগুলো ঘুরে দেখা যায়, সব দোকানের সামনেই ক্রেতা নেই। তবে বিক্রেতাদের দোকানে আছে শীতের পোশাকের পসরা। হুডি, এয়ারপ্রুফ ও ডেনিমের জ্যাকেট, কোট, বাচ্চাদের শেরপা, সোয়েটার, হাত মোজা, পা মোজা, কানটুপি, ট্রাউজার, নারীদের কার্ডিগান, লং কোট, উলের চাদরের বাহারি পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা।

তারা জানালেন, কিছু দিন আগেও ব্যবসা জমত সকাল থেকে, গতকাল থেকে শীত কমায় সন্ধ্যার পর থেকে কিছু ক্রেতা আসছেন।
গুলিস্তান এলাকার মতোই ফুটপাতে গরম কাপড়ের ব্যবসা জমে উঠেছে রাজধানীর নিউ মার্কেট, খিলক্ষেত, এয়ারপোর্ট, মিরপুরসহ বিভিন্ন এলাকায়।

গুলিস্তানের একটি দোকানের স্টাফ মো. সম্রাট বলেন, আমার ইচ্ছে ছিল এই শীত আরো দীর্ঘায়িত হলে একটি ভালো জ্যাকেট কিনব। গত দুইদিন আগে আমি কয়েকটি মার্কেটে গিয়েছিলাম। এখন দেখি শীতের তীব্রতা নাই তাই ভাবছি এবার আর জায়গা কিনবো না।

‘গার্মেন্টস লট’ আর গুলিস্তান থেকে এসব কাপড় সংগ্রহ করেন বিক্রেতা কাদির জানান, গত সপ্তাহে বিক্রি বেশ ভালো ছিল। কাদিরের কাছে প্রশ্ন ছিল এবার মুনাফা কেমন হল। চওড়া হাসি দিয়ে বললেন, “লাভ ছাড়া তো আর ব্যবসা নাই। ১০০-১৫০ টাকা থেকে শুরু করে ৪০০-৫০০ টাকার পোশাক আমার কাছে আছে। মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত সবাই কিনতে আসে। আমাদের সীমিত লাভ, সেল বেশি ২০ থেকে ৫০ টাকা লাভ হলেও মাল ছেড়ে দেই।”

এবারের শীতে যে সমস্ত মাল অবিক্রীত থাকবে সেগুলো কি করবেন? জবাবে কাদের বলেন, অবশিষ্ট কাপড় ভালো করে প্যাক করে গোডাউনে রেখে দেব এবং পরের বাড়িতে আবার এগুলো বিক্রি করব।