খুলনা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদককে গুলি করে হত্যা

675

ঢাকা সংবাদদাতা: খুলনা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ফুলতলা উপজেলার সাবেক চেয়ারম্যান সরদার আলাউদ্দিন মিঠুকে গুলি করে হত্যা করেছে। এ সময় তার সঙ্গে থাকা অপর একজন গুলিবিদ্ধ হয়েছে। তবে গুলি কারা চালিয়ে মিঠুকে হত্যা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার দামোদর এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রেখেছে পুলিশ।
হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন খুলনা জেলা বিএনপির নেতারা।
জেলা বিএনপির সভাপতি শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক আমীর এজাজ খানসহ দলের নেতারা ঘটনাস্থলে রওনা হয়েছেন।