তৃতীয় শিরোপার লড়াইয়ে আর্জেন্টিনা-ফ্রান্স

167

খেলাধুলা ডেস্ক: বিশ্বকাপের তৃতীয় শিরোপার লড়াইয়ে আর্জেন্টিনা-ফ্রান্স। কাতারের লুসাইল স্টেডিয়ামে রাত ৯টায় ম্যাচটি শুরু হয়েছে।

দুই ফাইনালিস্ট আর্জেন্টিনা ও ফ্রান্স উভয় দলেরই তৃতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ এবার। ফরাসিদের লক্ষ্য টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়ার। বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন কিলিয়ান এমবাপ্পেরা।

অন্যদিকে ৩৬ বছরের শিরোপা খরা কাটাতে চায় লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা ফুটবল

আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি ইতোমধ্যে ফ্রান্সের বিপক্ষে মহারণের জন্য একাদশ চূড়ান্ত করে ফেলেছেন। কোন ফরমেশনে শিষ্যদের খেলাবেন সেটারও ধারণা দিয়েছেন তিনি।

আর্জেন্টিনা একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, মার্কোস আকুনা, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টার, অ্যাঞ্জেল ডি মারিয়া, লিওনেল মেসি ও জুলিয়ান আলভারেজ।

ফ্রান্স একাদশ: উগো লরিস, জুলেস কোন্দে, রাফায়েল ভারানে, ডায়োট উপামেকানো, থিও হার্নান্দেজ, অ্যান্টনি গ্রিজম্যান, অরেলিয়েন শুয়ামেনি, আদ্রিয়েন র‍্যাবিয়ট, উসমান দেম্বেলে, অলিভিয়ের জিরুড, কিলিয়ান এমবাপে।