রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকের বিজিএম পরবর্তী কার্যকরি কমিটির সভা পূর্ব লন্ডনের গ্রেটার সিলেট কাউন্সিলের অফিসে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ২০২২- ২০২৪ সনের পূর্ণাঙ্গ কমিটি ও উপদেষ্টা মন্ডলি সকলের নাম আনুস্টানিক ভাবে ঘোষণা করা হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল হান্নান তরফদার, সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জনাব রূহুল ইসলাম দুদু। উক্ত সভায় ৫৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির নাম ঘোষনা করা হয়।
সভায় সংগঠনের সাবেক সভাপতি সাইদুর রহমান রেনু ও আতাউর রহমান কুটি সংগঠনের পেট্রন হিসাবে ঘোষনা করা হয়। এছাড়া ২১ সদস্য বিশিষ্ট উপদেস্টা পরিসদের চেয়ারম্যান হিসাবে বীর মুক্তিযুদ্ধা জনাব আবুল মন্নান এর নাম ঘোষনা করা হয়।। এ ছাড়া সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়। যার মধ্যে
১)আব্দুল হান্নান তরফদার, রুহুল ইসলাম দুদু,আব্দুস সালাম ও এম এ মন্নান সহ ৫ সদস্য বিশিষ্ট কমিটির নাম দিয়া অচিরেই চ্যারেটি রেজিস্ট্রেশন এর জন্য এপ্লাই করার সিদ্ধান্ত হয়।
২) একাউন্টস এর সঠিক ব্যাংক ব্যালেন্স আপডেট করা হয়।
৩)নতুন কমিটির নাম ও ছবি সম্বলিত বুকলেট প্রকাশ এর ব্যাপারে আলোচনা হয়।
৪) ১৬ ডিসেম্বর বিজয় দিবস অত্যান্ত জাকজমক ভাবে উদযাপন করার সিদ্ধান্ত গৃহীত হয়।
৫) বিজয় দিবস উদযাপন প্রস্তুতি হিসাবে ইতিমধ্যে জুম মিটিং এ বিস্তারিত আলোচনা করা হইবে।
৬) সংগঠনের চলমান ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়া পরবর্তী মিটিং এ আলোচনা হইবে।
উক্ত সভায় আরো বক্তব্য রাখেন প্রাক্তন সভাপতি ও বর্তমান পেট্রন সর্বজনাব সাইদুর রহমান রেনু, উপদেষ্টা মন্ডিলির সভাপতি মুক্তিযুদ্ধা আব্দুল মান্নান, সাবেক সাধারন সম্পাদক মাকিনুর রসিদ,সাবেক সাধারন সম্পাদক ময়নুল ইসলাম, সংগঠনের কোষাধ্যক্ষ আব্দুস সালাম, সাবেক কোষাধ্যক্ষ আব্দুল মুকিত ফারুক, তারাউল ইসলাম, লেখক ও সাংবাদিক খান জামাল নুরুল ইসলাম, শাহ চেরাগ আলী, ইকবাল হোসেন সাচ্চু, খায়রূল ইসলাম, ফয়জুল হক, মারুফ হোসেন, জামিউর রহমান শাওন, মহসিন আলী মন্টু, মারুফ হোসেন, আক্তারুজ্জামান খান জাকির, মো: ওয়ারিছ আলী, ময়না মিয়া, হিরু কোরেশী, সাব্বির আহমদ কোরেশী সাজ, উজ্জ্বল আহমেদ প্রমুখ সদস্যবৃন্দ ।
সংগঠনের সহ সভাপতি জনাব আব্দুল করিম শামিম ও প্রাক্তন সহ সভাপতি জনাব এলাইস মিয়ার রোগমুক্তির জন্য মহান আল্লাহর দরবারে দোয়ার মাধ্যমে এবং দুররান্ত থেকে সকলের উপস্তিতির জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।















