ওয়ানবাংলানিউজ: ৩রা নভেম্বর জাতীয় জেল হত্যা দিবস পালন উপলক্ষে এক আলোচনা সভা করেছে লন্ডন মহানগর আওয়ামীলীগ। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে গত ৬ নভেম্বর সোমবার অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নূরুল হক লালা মিয়া। সাধারণ সম্পাদক আলতাফুর রহমান মোজাহিদ এর পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সহ সভাপতি মঈনুল হক।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব জালাল উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহ সভাপতি শাহ আজিজ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, প্রচার সম্পাদক শাহ শামীম, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আ ম মিসবাহ, যুক্তরাজ্য মহিলা লীগের সভানেত্রী হোসেনেআরা মতিন, মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি ইলিয়াস মিয়া, মঈনুল হক, শফিক আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম শিপার, আফছর খান সাদেক, সাংগঠনিক সম্পাদক আব্দুল হেলাল চৌধুরী সেলিম, ইমিগ্রেশন সম্পাদক দেলোয়ার হোসেন, মানবাধিকার বিষয়ক সম্পাদক শায়েখ আহমদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাসনাত আহমদ চুন্নু, সহ প্রচার সম্পাদক দিপাংকর তালুকদার, সহ দপ্তর সম্পাদক জাকির হোসেন সেলিম, সদস্য আহবাব মিয়া ওসি, মামুন করিব চৌধুরী, ধারা মিয়া, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাদ আহমদ সাদ, ইস্ট লন্ডন আওয়ামীলীগের সভাপতি আজিজুল হক, ওয়েস্ট লন্ডন আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আশরাফ উদ্দিন, যুক্তরাজ্য শ্রমিকলীগের সভাপতি শামীম আহমদ, সহ সভাপতি অরূপ চৌধুরী, স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুক্তরাজ্য কৃষক লীগের সভাপতি সৈয়দ তারেক, তাতী লীগ সভাপতি আব্দুস সালাম, যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সম্পাদক জামাল খান, সাংগঠনিক সম্পাদক বাবুল আহমদ খান, মোদাব্বির হোসেন চুনু, নর্থ লন্ডন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শাহীন আহমদ চৌধুরী, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি জয়নাল আহমদ, সাবেক ছাত্রনেতা পারভেজ আহমদ, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ মাসুম, কর্মজীবি লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত, স্বেচ্ছাসেবকলীগ সদস্য তুহিনুর রহমান, মহানগর আওয়ামীলীগের সদস্য কবি মজুমদার মিয়া, নজরুল ইসলাম, ছাত্রলীগ নেতা সোরাব হোসেন, সুয়েব আহমদ, নিরাপদ সড়ক চাই’র সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম জামাল প্রমূখ।
বক্তারা বলেন, জাতীকে নেতৃত্ব শূন্য করতেই এই দিনে বঙ্গবন্ধুর একনিষ্ঠ ঘনিষ্ঠ সহচর, জাতীয় চার নেতা বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এএইচএম কামারুজ্জামানকে হত্যা করা হয়।
সভায় বক্তারা বলেন, স্বাধীনতা বিরোধীদের সকল ষড়যন্ত্রকে প্রতিহত করে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তারা দেশের উন্নয়নে প্রধানমন্ত্রীকে সহযোগিতা করতে প্রবাসীদের প্রতি আহবান জানান।
সভার শুরুতে যুক্তরাজ্য আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।
লন্ডন মহান নগর আওয়ামীলীগের সভা
জাতীয় জেল হত্যা দিবস পালন উপলক্ষে লন্ডন মহান নগর আওয়ামীলীগের সভা
Posted by onebanglanews.com on Tuesday, 7 November 2017















