ঢাকা সংবাদদাতা: দৈনিক ভোরের পাতার সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। চলতি বছরের জানুয়ারি মাসে খিলক্ষেত থানার জাল-জালিয়াতি ও প্রতারণা মামলায় তাকে মঙ্গলবার রাতে গুলশানের অফিস থেকে গ্রেপ্তার করা হয়। পিবিআই সদরদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ বলেন, আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম এর ভাই সাইফুল ইসলামের করা মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসাবে ড. এরতেজাকে গুলশান-২ অফিস থেকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার এজাহারনামীয় আসামিরা হলেন, আবু ইউসুফ আব্দুল্লাহ, রিয়াজুল আলম ও সেলিম মুন্সী















