আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির স্বামী পল পেলোসি (৮২) নিজ বাড়িতে হামলার শিকার হয়েছেন।
হামলার সময় ন্যান্সি পেলোসি ওয়াশিংটনে ছিলেন। শুক্রবার এ নিয়ে একটি বিবৃতি দিয়েছেন তিনি। খবর সিএনএন ও বিবিসির।
এই হামলার আহত হয়েছেন অশীতিপর পল। তবে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বিবৃতিতে পেলোসি বেলছেন, এক হামলাকারী তাদের স্যান ফ্রানসিস্কোর বাড়িতে ঢুকে পল পেলোসির ওপরে হামলা চালায়। বর্তমানে হামলাকারী পুলিশ হেফাজতে রয়েছে। তার উদ্দেশ্য কী ছিল তা এখনও জানা যায়নি।
বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন পল পেলোসি। তবে তার আঘাত গুরুতর না হওয়ায়, দ্রুতই সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। পুলিশ এবং চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছেন ন্যান্সি পেলোসি।
১৯৬৩ সালে ন্যান্সি পেলোসি এবং পল পেলোসি দাম্পত্য জীবন শুরু করেন এবং তাদের পাঁচটি সন্তান রয়েছে।















