মাদক সেবনে বাধা, প্রবাসীকে ছুরিকাঘাতে হত্যা

533

ঢাকা সংবাদদাতা: কেরানীগঞ্জে মাদকসেবীদের ছুরিকাঘাতে সালাউদ্দীন নামে এক ওমান প্রবাসী খুন হয়েছেন। শনিবার মধ্য রাতে এ ঘটনা ঘটে।
সালাউদ্দীন কেরানীগঞ্জ মডেল থানার কলাতিয়া গ্রামের ফালানের ছেলে। তিনি ছুটিতে দেশে এসেছিলেন।

জানা যায়, শনিবার রাত দেড়টার দিকে পার্শ্ববর্তী হোগলাগাতি গ্রামের কয়েকজন সালাউদ্দীনকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। এরপর তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তার ভাইয়ের চিৎকারে স্বজনরা ও আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে রাত ৩টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসারত অবস্থায় রোববার সকাল পৌনে ৮টার দিকে তিনি মারা যান।

সালাউদ্দীনের বড় ভাই আলাউদ্দীন আরো জানান, পার্শ্ববর্তী গ্রামের আরিফসহ বখাটেরা তাদের বাড়ির আঙিনার সামনে এসে মাদক সেবন করতো। এর প্রতিবাদ করে আরিফকে চর মেরেছিল তার বড় ভাই সালাউদ্দীন। তারই জের ধরে এই ঘটনা ঘটেছে বলে দাবি ভাই আলাউদ্দীনের।
ঢামেক পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক মো. বাবুল মিয়া জানান, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।