ঢাকা সংবাদদাতা: রংপুরের পীরগঞ্জে একটি ইটভাটায় বজ্রপাতে চার শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের বত্রিশ মাইল বিটিসি এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে পীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল জানান, ইটভাটায় বজ্রপাতে চার শ্রমিকের মৃত্যু হয়েছে।















