জাপোরিঝিয়ায় রুশ ক্ষেপণান্ত্র হামলায় নিহত ২৩

231

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের জাপোরিঝিয়া শহরে রাশিয়ার ক্ষেপণান্ত্র হামলায় কমপক্ষে ২৩ জন বেসামরিক লোক নিহত হয়েছেন বলে দাবি করেছে কিয়েভ।

জাপরিঝিয়া অঞ্চলের গভর্নর আলেকজান্ডার স্টারুখ শুক্রবার সকালে এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন। খবর আলজাজিরার।

বিবৃতিতে তিনি আরও বলেন, রাশিয়ার ওই ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত আরও ২৮ জন গুরুতর আহত হয়েছেন।

রুশ অধিকৃত অঞ্চলটিতে মানবিক সহায়তার জন্য জরুরি ত্রাণ নিয়ে যাচ্ছিল বেসরকারি একটি সংস্থা।

সামাজিক যোগাযোগমাধ্যমে জাপোরিঝিয়া অঞ্চলের গভর্নরের পোস্ট করা একটি ছবিতে দেখা যায়, ক্ষেপণাস্ত্র হামলায় একটি গাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এবং রাস্তায় অনেক মরদেহ পড়ে আছে।

তারা সবাই বেসামরিক লোক এবং স্থানীয় বাসিন্দা বলেও দাবি করেন গভর্নর। তবে এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি রাশিয়া।

অধিকৃত চার অঞ্চলের স্বাধীনতা ঘোষণার ঠিক আগে রাশিয়ার বিরুদ্ধে এ প্রাণঘাতী হামলার অভিযোগ করল ইউক্রেন।