ওয়ানবাংলানিউজ: বীর মুক্তিযাদ্ধা ও সাবেক এমপি মকসুদ ইবনে আজিজ লামা বলেছেন যে -১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে রনাঙ্গনে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর এম এ জি ওসমানীর প্রজ্ঞা ,রণকৌশল ও সফল নেতৃত্বের কারনেই বাংলাদেশ মাত্র নয় মাসের যুদ্ধে স্বাধীন হয়েছিল ।ওসমানীকে ইতিহাসের পাতা থেকে কেউ মুছতে পারবেনা ।বাঙালী জাতি এ ক্ষণজন্মা লোকটিকে শ্রদ্ধার সাথে আজীবন স্মরণ রাখবে।
গত ৪ঠা সেপ্টেম্বর রবিবার পূর্ব লণ্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে বঙ্গবীর ওসমানী মেমোরিয়েল ফাউণ্ডেশন ইউকে কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি উপরোক্ত কথা বলেন ।
সংগঠনের সভাপতি আলহাজ্ব কবির উদ্দিনের সভাপতিত্বে ও সিনিয়র সহ সভাপতি কে এম আবুতাহের চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন -বিশিষ্ট শিক্ষাবীদ ও কমিউনিটি নেতা ড: হাসনাত এম হোসেন এমবিই ,শিক্ষাবীদ ও সমাজসেবী কর্ণেল (অব:) সৈয়দ আলী আহমদ ,মুক্তিযোদ্ধা আবুল কাশেম খান, মুক্তিযোদ্ধা এম এ মান্নান,মুক্তিযোদ্ধা আব্দুর রহিম ও মুক্তিযোদ্ধা পীরজাদা হোসেইন আহমদ ।অন্যান্য কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন -কাউন্সিলার ওসমান গনি, কাউন্সিলার ওহিদ আহমদ, উপদেষ্টা ইফতেখার হোসেইন চৌধুরী, সংগঠনের ট্রেজারার ব্যাংকার সৈয়দ সুহেল আহমদ, লেখক ও গবেষক অধ্যাপক ইয়াওর উদ্দিন ,মাষ্টার আমীর উদ্দিন আহমদ ,অধ্যাপক মাসুদ আহমদ ,জিএসসির কেন্দ্রীয় ভাইস চেয়ারপারসন আলহাজ্ব মোহাম্মদ ইছবাহ উদ্দিন ,হাজী ফারুক মিয়া, আজম আলী, এম এ গফুর, মশিউর রহমান মশনু, প্রবাসী অধিকার পরিষদের সভাপতি জামান সিদ্দিকী,মুক্তিযোদ্ধা যুব কমাণ্ডের সভাপতি লুৎফুর রহমান, আলহাজ্ব নুর বকশ, মাওলানা রফিক আহমদ, রায়হান উদ্দিন, হাজী কলা মিয়া প্রমুখ ।
সভায় ওসমানী স্মরণে কবিতা আবৃত্তি করেন -সৈয়দা ইশরাত নাসিম কুইন ও মেহের বকশ ।
সভায় বক্তারা বলেন জেনারেল ওসমানী ছিলেন সৎ, নিষ্টাবান, নিখাদ দেশ প্রেমিক ও সময়ানুবরতিতার প্রতি অশেষ যত্নবান । তিনি সেনাবাহিনী ও মুক্তি বাহিনীকে একত্র করে সুশৃঙখলভাবে গেরিলা যুদ্ধের মাধ্যমে পাক বাহিনীকে পরাজিত করতে সক্ষম হয়েছিলেন । ওসমানীর সামনে সবাই ছিলেন বিড়ালের মত । তিনি সব সময় যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশীদের মুক্তিযুদ্ধে সহযোগিতা ও অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করতেন ।
বক্তারা জেনারেল ওসমানীকে রাষ্ট্রীয়ভাবে যথাযথভাবে মূল্যায়ন ,ওসমানীর নামে মিলিটারী একাডেমী গঠণ ,ও পাঠ্য পুস্তকে ওসমানীর বীরত্বগাথা জীবনী অন্তরভূক্তকরন করার দাবী জানান ।
সভার বঙ্গবীর ওসমানী ও মুক্তিযুদ্ধের সকল শহীদানদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আব্দুল কুদ্দুছ ।সভা শেষে শিরনী বিতরন করা হয় ।















