নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে যুবদল কর্মী শাওন নিহত

146

ঢাকা সংবাদদাতা: নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে যুবদল কর্মী শাওন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও অর্ধশত। নারায়ণগঞ্জ শহরের বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলাকালে পুলিশ গুলি চালায়। জানা যায়, বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা বের করতে গেলে বাধা দেয় পুলিশ।

২নং রেলগেট এলাকায় বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করছে। অপরদিকে রাবার বুলেট ও টিয়ার শেল ছুড়ছে পুলিশ।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। বেলা ১১টা ২০ মিনিট পর্যন্ত এই সংঘর্ষ চলছে।