আফগানিস্তানে বিস্ফোরণ, নিহত ৮

381

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি শিয়া আবাসিক এলাকায় বোমা বিস্ফোরণে অন্তত ৮ জন নিহত হয়েছেন। শুক্রবারের এই হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি গোষ্ঠী।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

পুলিশ বলছে, বিস্ফোরণে অন্তত আটজন নিহত ও ১৮ জন আহত হয়েছেন। জঙ্গি গোষ্ঠী আইএস এক বিবৃতিতে বলেছে যে পশ্চিম কাবুলে হামলায় ২০ জন নিহত ও আহত হয়েছে।

পুলিশের মুখপাত্র খালিদ জাদরান বলেছেন, জনবহুল একটি এলাকায় বিস্ফোরণটি ঘটানো হয়েছে। সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরণস্থলের কিছু ভিডিওতে দেখা গেছে, ঘটনার পর আহতদের সাহায্যে ছুটে আসে মানুষ।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন তালেবান নিরাপত্তা কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে জানা গেছে একটি সবজির গাড়িতে বিস্ফোরক রাখা হয়েছিল। নারী ও শিশুসহ ৫০ জনেরও বেশি লোক হতাহত হয়েছে এ বিস্ফোরণে।

তিনি আরও বলেন, মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ, আহতদের বেশিরভাগেরই আঘাত গুরুতর