ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানালেন স্টোক

280

খেলাধুলা ডেস্ক: ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানালেন ইংল্যান্ড জাতীয় দলের অন্যতম সেরা অলরাউন্ডার বেন স্টোক। সোমবার (১৮ জুলাই) তিনি এক টুইট বার্তায় এই ঘোষণা দেন।

মঙ্গলবার ডারহামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচ খেলবেন তিনি। এর পর তাকে আর ইংল্যান্ডের রঙিন জার্সিতে দেখা যাবে না।

ইংল্যান্ডের হয়ে ৩১ বছর বয়সী এই ক্রিকেটার ১০১টি ওয়ানডে খেলেছেন। ২০১৯ বিশ্বকাপের ফাইনালে নিউ জিল্যান্ডের বিপক্ষে তিনি অপরাজিত ৮৪ রানের ইনিংস খেলে ইংল্যান্ডকে বিশ্বকাপের শিরোপা জিতিয়েছিলেন।

বেন স্ট্রোক বর্তমান বিশ্বের সফলতম অলরাউন্ডার। ইংল্যান্ডের জাতীয় দলের হয়ে করেছেন একের পর এক রেকর্ড।