বীর মুক্তিযাদ্ধা জাহাঙ্গীর আব্দুল্লাহ আর নেই

227

ওয়ানবাংলানিউজ: নর্থ ইংল্যান্ডের ডেভনে বসবাসকারী বীর মুক্তিযাদ্ধা ইন্জিনিয়ার জাহাঙ্গীর আব্দুল্লাহ আর নেই । গত ১৪ জুলাই বৃহস্পতিবার তিনি ডেভন হাসপাতালে ইন্তেকাল করেন ।( ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন )। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৬৮ বছর । তিনি স্ত্রী ,এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন । গতকাল ১৫ই জুলাই শুক্রবার এক্সিটার মসজিদে নামাজে জানাযা শেষে এক্সিটার কবরস্থানে দাফন করা হয় ।
নামাজে জানাযায় বাংলাদেশ হাই কমিশনের ডেপুটি হাই কমিশনার, কমিউনিটি নেতৃবন্দ, রাজনীতিবীদ সহ সর্ব স্তরের মুসলমান উপস্থিত ছিলেন । মরহুমের গ্রামের বাড়ি ছিল ওসমানী নগর উপজেলার বুরুঙ্গায়।
ইন্জিনিয়ার জাহাঙ্গীর আব্দুল্লাহর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন ইউকে বাংলা প্রেস ক্লাবের সভাপতি কে এম আবুতাহের চৌধুরী, বাংলা পোষ্ট পত্রিকার অনারারী চেয়ারম্যান শেখ মো: মফিজুর রহমান, ব্রেন্ট কাউন্সিলের সাবেক সিভিক মেয়র কাউন্সিলার পারভেজ আহমদ, বাংলাদেশী টিচারস এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল ওয়াদুদ মুকুল, এক্সিটারেরর কমিউনিটি নেতা মাহবুব বিন নাজির ও জাকির হোসেন ।