অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাষ্ট এর সাত লক্ষ টাকা বিতরণ

202

ওয়ানবাংলানিউজ: বিশ্বনাথের অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড ডেভোলপমেন্ট ট্রাষ্ট ইউ কের উদ্যোগে ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্থ সাতশত পরিবারের মধ্যে এক হাজার টাকা করে সাত লক্ষ টাকা বিতরণ করা হয়েছে।

শনিবার অলংকারী হাজী বাবরু মিয়া শপিং সিটিতে ট্রাষ্টের সভাপতি এম এ মল্লিক আহমেদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ গয়াছ মিয়া গিয়াসের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ওসমানী নগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন অলংকারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, সাবেক চেয়ারম্যান সামসুজ্জামান সমছু, প্রাইম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও আম্বরখানা আই বি বি ব্যবস্থাপক তাজ উদ্দিন আহমদ, ট্রাষ্টি মোঃ মদরিছ আলী, সাংবাদিক কবি নাজমুল ইসলাম মকবুল, রাজনীতিবিদ ও সমাজসেবী মোঃ সিতার মিয়া, সাংবাদিক শাহিন আহমদ।

অনুষ্ঠানে সকল ট্রাষ্টি ও প্রবাসীদের জন্য বিশেষ দোয়া করা হয়।