ইউকে বাংলা প্রেস ক্লাবের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান

বন্যায় ক্ষতিগ্রস্ত সাংবাদিক ও প্রেস ক্লাবকে আর্থিক সহযোগিতা করার সিদ্ধান্ত ঘোষণা

156

ওয়ানবাংলানিউজ ডেস্ক: গত ১৪ জুলাই বৃহস্পতিবার ইউকে বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে পূর্ব লণ্ডনের ভ্যালেন্স রোডস্থ কমিউনিটি হলে এক ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয় । সংগঠণের সভাপতি কে এম আবুতাহের চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মুনজের আহমদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে কুরআন তেলাওত করেন জনাব মুক্তাদির চৌধুরী ।

সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন -বীর মুক্তিযোদ্ধা ও প্রবীন সাংবাদিক এম এ মান্নান, কাউন্সিলার বদরুল চৌধুরী, সাবেক কাউন্সিলার ও ডেপুটি স্পীকার ব্যারিষ্টার নাজির আহমদ, ব্যারিষ্টার ইকবাল হোসেন, ব্যারিষ্টার আলিমুল হক লিটন, ডা: মাহমুদুর রহমান মান্না, মুক্তিযোদ্ধা ও কমিউনিটি নেতা এম এ আজিজ, কমিউনিটি নেতা হাজী হাবিব প্রমুখ ।
সভায় প্রেস ক্লাবের পক্ষ থেকে বক্তব্য রাখেন ফখরুল ইসলাম খসরু, মাহবুব সুয়েদ ও আমিনুর চৌধুরী । প্রেস ক্লাবের মানবিক কর্মকাণ্ডকে ধন্যবাদ জানিয়ে আরো বক্তব্য রাখেন, বিশিষ্ট সাংবাদিক আব্দুল কাদির মুরাদ, ব্যাংকার সৈয়দ সুহেল আহমদ, স্কুল গভর্নর মিসেস ঝরনা চৌধুরী, কবি শিহাবুজ্জামান কামাল, কমিউনিটি নেতা হাজী ফারুক মিয়া, ফজলুল করিম চৌধুরী, শাহ চেরাগ আলী, মিছবাহ উদ্দিন প্রমুখ ।
সভায় ইউকে বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে সিলেট বিভাগে বন্যায় ক্ষতিগ্রস্ত সাংবাদিক পরিবার, প্রেস ক্লাব ভবন ও পত্রিকা হকারদের আর্থিক সহযোগিতা প্রদানের সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
সভায় সিলেট, সুনামগন্জ ও মৌলভীবাজারে বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয় এবং তাদের পূনর্বাসনে সরকার, চ্যারিটি সংস্থা ও প্রবাসীদের প্রতি আহ্বান জানান হয় ।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আব্দুল্লাহর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় ।বন্যায় নিহতদের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা ক্বারী হাবিবুর রহমান ।
প্রীতিভোজের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে ।