আসছে ভয়াবহ গরম , শিশু , অসুস্থ ও বৃদ্ধদের খুব সাবধানে থাকতে হবে।

373

মিলন মাহমুদ : সামার এর কারণে তাপমাত্রা ক্রমেই বাড়ছে। ব্রিটেন এ  আগামী সপ্তাহের মধ্যে একটি বিপদজনক তাপপ্রবাহে আঘাত হানবে বলে আবহাওয়া অফিস সতর্ক করেছে।  ধারণা করা হচ্ছে, আগামী সপ্তাহের মাঝামাঝি অনেক জায়গাতেই তাপমাত্রা ৩০  ত্রিশ ডিগ্রি সেলসিয়াসে উঠার সম্ভাবনা আছে।

আজকে বৃহস্পতিবার যুক্তরাজ্যের বেশিরভাগ জায়গায় তাপমাত্রা ২৫  ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে এবং এইভাবে তাপমাত্রা বাড়তে বাড়তে  জুলাইয়ের মাঝামাঝি সময়ে গরম বেড়ে ৩০ থেকে ৩৫  ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে ।

ইংল্যান্ডের মেট অফিসের ডেপুটি চিফ মেটিওরোলজিস্ট ডেভিড অলিভার বলেছেন, “আমরা ইংল্যান্ড এবং ওয়েলসের বেশিরভাগ অংশে গরম আবহাওয়ার শুরু এর পর্যায়ে আছি যা আগামী সপ্তাহের দিকে আরো বাড়তে পারে এবং সেটি ৩০ ডিগ্রি পর্যন্ত উঠার সম্ভাবনা আছে । ”

এইজন্য দুইনম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে।  এবং সবাইকে  অতিরিক্ত সতর্কতা অবলম্বন করার জন্য সতর্কতা জারি  করা হয়েছে । ব্রিটিশ রেড ক্রসের পরিচালক ম্যাথিউ কিলিক জনগণকে সতর্ক করে বলেছেন: “আমরা সবাই এই গ্রীষ্মে কিছু উষ্ণ আবহাওয়া উপভোগ করার জন্য আশা করে আছি , তবে এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে রোদ্রের তাপ খুব বিপজ্জনক হতে পারে, বিশেষ করে শিশু ,বয়স্ক মানুষ ও যাদের অসুখ আছে তাদের  খুব সাবধানে থাকতে হবে । উল্লেখ্য 2020  সালে গরমে ২৫০০ এর মতো মানুষ মারা গিয়েছিলেন। খুব  গরমে অকারণে রোদ্রে যাওয়া , সমুদ্রের পাড়ে রোদপোহানো ও  টিউব এ ভ্রমণ এড়িয়ে চলার ক্ষেত্রে অনেক  বিশেষজ্ঞ সাবধানতা অবলম্বন করতে  এবং  ভ্রমণের সময় পানির একটি বোতল সাথে রাখার জন্য  বলেছেন।