‘আগস্টে এসএসসি পরীক্ষা’

71

ঢাকা সংবাদদাতা: বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় জুলাই মাসে এসএসসি ও সমমান পরীক্ষা হবে না বলে জানিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।

রবিবার (৩ জুলাই) দুপুরে আন্তঃশিক্ষাবোর্ড সভা শেষে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, জুলাই মাসে এসএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। কারণ, আমরা আজকে সবাইকে নিয়ে পরিস্থিতি পর্যালোচনা করে দেখেছি যে, সিলেটের অর্ধেকেরও বেশি কেন্দ্র এখন আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। এগুলো সংস্কার করে পুনরায় পরীক্ষা নেওয়ার উপযোগী করতে সময় লাগবে। তাই, জুলাই মাসে পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। আগস্ট মাসে পরীক্ষা শুরু হবে।

ফের এলপি গ্যাসের দাম বাড়লোফের এলপি গ্যাসের দাম বাড়লো
আগস্টের কত তারিখে পরীক্ষা শুরু হতে পারে, জানতে চাইলে তিনি বলেন, আমরা ঈদের পর বিষয়টি নিয়ে আলোচনায় বসব। এর পর পরীক্ষার নতুন তারিখ জানাতে পারব।

গত ১৯ জুন এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল।কিন্তু সিলেটসহ দেশের কয়েকটি এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় ১৭ জুন এসএসসি পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হয়।