মৌলভীবাজারে সীমানা প্রাচীরের পাশে মিললো নবজাতক

758

সিলেট সংবাদদাতা: মৌলভীবাজারের সদর উপজেলার হিলালপুর এলাকায় একটি বাড়ির সীমানা প্রাচীরের পাশ থেকে এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে ওই সদ্য নবজাতক ছেলে শিশুটিকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

জানা গেছে, খালিক মিয়া নামে এক ব্যক্তির ‘ফাজিলপুর ভিলা’র ভেতরে সকালে একজন ঘাস কাটতে যায়। সেসময় বাড়ির সীমানা প্রাচীরের পাশে ওই নবজাতককে দেখতে পায়। খবর পেয়ে পুলিশ নবজাতককে উদ্ধার করে।

মৌলভীবাজার মডেল থানার সহকারী উপ-পরিদর্শক মো.অলিউল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, স্থানীয় ইউপি সদস্য ও এলাকার লোকজনের উপস্থিতিতে নবজাতককে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটি হাসপাতালে সুস্থ রয়েছে। তিনি আরও বলেন, সদ্য নবজাতক শিশুটির দায়িত্ব নিতে চেয়েছেন মৌলভীবাজার মডেল থানার ওসি সোহেল আহাম্মদ।

এ বিষয়ে ওসি সোহেল আহাম্মদ বলেন, যদি শিশুটির বাবা মা’র সন্ধান পাওয়া যায় তাহলে তাদের হাতে তুলে দিবো। আর বাবা মা শিশুটিকে নিতে না আসলে তাকে সন্তানের মতো লালন-পালন করবো।