দ্বিতীয় ইনিংসের শুরুটাও ভালো হলো না টাইগারদের

180

খেলাধুলা ডেস্ক: ব্যাটিং ব্যর্থতায় মোড়ানো ছিল বাংলাদেশের প্রথম ইনিংস। দ্বিতীয় ইনিংসেও শুরুটা ভালো হয়নি টাইগারদের। ৫০ রানে ২ উইকেট হারানো সাকিব আল হাসানের দল ওয়েস্ট ইন্ডিজের চেয়ে পিছিয়ে রয়েছে ১১২ রানে।

অ্যান্টিগা টেস্টে নিজেদের প্রথম ইনিংসে সাকিব আল হাসানের ৫১ এবং তামিম ইকবালের ২৯ রানে ভর করে ১০৩ রান তোলে বাংলাদেশ। রান তাড়ায় ব্যাট করতে নেমে ২৬৫ রানে থামে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস। লিড নেয় ১৬২ রানের। জবাবে দ্বিতীয় ইনিংসের ব্যাট করতে নেমে দলীয় ৩৩ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ৩১ বলে ২২ রান করে আলজারি জোসেফের শিকার হন তামিম ইকবাল। ২ রান করে সাজঘরে ফেরেন মেহেদী হাসান মিরাজ।

শূন্যের বৃত্তভেদ করে ৬০ বলে ১৮ রানে দ্বিতীয় দিনশেষ করেন মাহমুদুল হাসান জয়। ২৩ বলে ৮ রান নিয়ে জয়ের সঙ্গে তৃতীয় দিনের ব্যাটিংয়ে নামবেন নাজমুল হোসেন শান্ত।
নিজেদের প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং দৃঢ়তা দেখাচ্ছিল। একটা সময় ৩ উইকেটে ছিল ১৯৭ রান।

লিড ক্রমেই বাড়ছিল উইন্ডিজের। অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির দিকে। তবে তাকে সেঞ্চুরি পূর্ণ করতে দেননি টাইগার পেসার খালেদ আহমেদ। ২৬৮ বলে ৯৪ রানে সাজঘরে ফেরেন তিনি। শেষে মাত্র ৬৮ রানের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের বাকি উইকেটগুলো তুলে নেন মিরাজ-এবাদতরা।
২৩ ওভার বল করে ৫৯ রান দিয়ে ৪ উইকেট নেন