ওয়ানবাংলানিউজ: যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেকের বাসায় হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে সভা করেছে ইলিয়াস মুক্তি সংগ্রাম ঐক্য পরিষদ ইউকের নেতৃবৃন্দ। সভায় অবলম্বে দোষী ব্যক্তিদের গ্রেফতার ও শাস্তি প্রদানের দাবী জানানো হয়।
প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক ও যুক্তরাজ্য বিএনপির অন্যতম সহ সভাপতি আবুল কালাম আজাদ। সংগঠনের সদস্য সচীব ও যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা আলহাজ্ব তৈমুছ আলীর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের আহবায়ক ও সিলেট জেলা বিএনপির সহ সভাপতি মুল্লার গাঁও ইনিয়নের চেয়ারম্যান মকন মিয়া।
আরো বক্তব্য রাখেন ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের নেতা গৌছ আলী, মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আব্দুল কুদ্দুছ, যুবদলের সাবেক সভাপতি মদরিছ আলী বাদশা, মহানগর বিএনপি নেতা মদরিছ আলী মফজ্জুল, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কাওসার ,বিএনপি নেতা লাকি মিয়া প্রমুখ।















