রেকর্ড গরমে লন্ডন ম্যারাথন: মাস্টার শেফ এর মৃত্যু: অসুস্থ্য শতাদিক

2638

জাকির হোসেন কয়েছ: রবিবার প্রচন্ড গরমের মধ্যে অনুষ্ঠিত হয় লন্ডন ম্যারাথন। এতে হাজার হাজার লোক অংশনেন। তবে রেকর্ড গড়া এই গরমের দিনে ম্যারাথনে দৌড়াতে গিয়ে সেমিফাইনালিস্ট দৌড়বিদ মাস্টার শেফের মৃত্যু হয়েছে। এছাড়া অসুস্থ্য হয়েছে শতাদিক লোক।
বিবিসি জানায় ম্যাট ক্যাম্পবেল নামের ২৯ বছর বয়সী এক এই শেফ বিবিসি মাস্টার হিসেবে নিয়োগপান ২০১৭ সালে। মাত্র ১৮ আগে তার পিতার মৃত্যু হয়। বাবার স্মৃতির উদ্দেশ্য ম্যারাথনে অংশগ্রহণ করেছিলেন।
২২.৫ মাইল দৌড়ানোর পর ম্যারাথনের মাঝপথেই অসুস্থ হয়ে পড়েন ক্যাম্পবেল। এরপর দ্রুত তাঁকে হসপিটালে ভর্তি করা হলে সোমবার হাসপাতালেই তার মৃত্যু হয়। লন্ডনে ম্যারাতনে এই দ্বিতীয় ব্যক্তির মৃত্যু হয়েছে বলে স্যোশাল মিডিয়ায় এসেছে।

তার মৃত্যুতে দু:খ প্রকাশ করে বিবৃতি দিয়েছে আয়োজক কমিটি। মৃত্যুর কারণ বেশি কিছু বলেনি আয়োজকরা। মেডিক্যাল রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর কারণ জানা যাবে।
এদিকে ইভিং স্ট্যান্ডার্স মেডিকেল সূত্রে জানিয়েছে ম্যারাথন থেকে প্রায় ১০০জনকে গুরুতর অসুস্থ্যতার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেডিকেল ডিরেক্টর অধ্যাপক সঞ্জয় শর্মা বলেছেন, রোগীদের ম্যানেজ করতে আমাদের কঠোর পরিশ্রম করতে হয়েছে। প্রচন্ড গরমের কারনেই দৌড়বিতরা অসুস্থ্য হয়ে পড়েন। আমাদের তাদের সেবা দিতে সক্ষম হয়েছি।