ঢাকা সংবাদদাতা: গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলায় বাস, প্রাইভেট কার ও মোটরসাইকেলের ত্রিমুুখী সংঘর্ষে অন্তত ৭ জন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছে আরও ৬ জন। আজ বেলা ১১টার দিকে কাশিয়ানি সড়কের মিল্টন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
কাশিয়ানী থানার এসআই সিরাজুল ইসলাম জানান, ঢাকা থেকে খুলনাগামী রাজীব পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকামুখী একটি প্রাইভেট কার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়।















