ওয়ানবাংলানিউজ: কালেকটিভ অব স্কুল গর্ভনরস এর উদ্যোগে গত ২৬ এপ্রিল স্থানীয় স্টিফোর্ড সেন্টারে পবিত্র রামাদ্বানের গুরুত্ব, তাৎপর্য্য ও ছেলে মেয়েদের শিক্ষার গুরুত্ব সম্পর্কে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে পর্যালোচনামূলক বক্তব্য রাখেন সোয়ানলি সেকেন্ডারি স্কুলের এসিসটেন্ট হেড টিচার্স নজরুল চৌধুরী ও কাউন্সিরার ডেভিড এডগার।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান মো: শাহানুর আহমদ খান। সাধারণ সম্পাদক আলতা মিয়ার পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পীকার কাউন্সিলার আহবাব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ডেপুটি লিডার ও কেবিনেট মেম্বার কাউন্সিলার ডেভিড এডগার, ডেপুটি স্পীকার কাউন্সিলার জেনিথ রহমান প্রমুখ।
উপস্থিত বক্তারা বলেন, শিক্ষার উন্নয়নে মা-বাবা ও স্কুল গর্ভনরদের ভ’মিকা অগ্রগন্য। সভায় ছেলে মেয়েদের শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ৮টি বিষয় সম্বলিত হেন্ড আউট প্রদান করা হয়।
স্কুল গর্ভনরদের কর্মকর্তারা বলেন, মা বাবা ও কমিউনিটি নেতৃবৃন্দকে স্কুলে গর্ভনরস হয়ে, স্কুল-কমিউনিটি-এডুকেশনে পলিসি ও ডিসিশন মেইকিংয়ে অংশ গ্রহনের উপর বিশেষভাবে গুরুত্বারোপ করেন।

প্রসংগত উল্লেখ্য যে, বারার স্কুলগুলোতে বিএমই তথা বাংলাদেশী ছেলে মেয়েদের সংখ্যা গড়ে ৬০ শতাংশ, এমনকি ৮০ থেকে ৯০ শতাংশ হলেও গর্ভনিং বডিতে তার পূর্ণ প্রতিনিধিত্ব এখনো প্রতিফলিত হয়নি!
মেইনস্ট্রিম স্কুলগুলো বিশেষ করে একাডেমি হওয়ায় মা বাবাদের দাবী দাওয়ার প্রতি অনিহা প্রকাশ করছে বলে অনেকেই রিপোর্ট করছেন। আমাদের ছেলে মেয়েদের উচ্চ শিক্ষার জন্য ‘রাসলস গ্রুপ ইউনিভার্সিটি’ যেমন অক্সফোর্ড, ক্যামব্রিজ, লন্ডন স্কুল অফ ইকোনমিক্স, ইম্পিরিয়েল মত ইউনিভার্সিতে ভর্তি হওয়া একান্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দুর্ভাগ্যজনক ও অপ্রিয় সত্য যে, এসব অংগনে ভর্তি সংখ্যা একেবারেই নগন্য। তাই সময় এসেছে আর কাল ক্ষেপন না করে ছেলে মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করে মেইনস্ট্রিমে অংশ গ্রহন সাপেক্ষে তাদেরকে সমাজের উচ্চাসনে সামাসিন করার সুযোগ সৃস্টি আমাদেরকেই করতে হবে। মনে রাখতে হবে ‘আমাদের ছেলেমেয়েরা আমাদেরই ভবিষ্য’, ‘তাদেরকে আমাদেরই দেখাশুনা করে দিক নিদের্শনা দিতে হবে’।
আলোচনায় অংশ গ্রহন করেন সংগঠনের সহ সভাপতি নাসির উদ্দিন, সহ সভাপতি সুলতান হায়দার, গর্ভনর শরফরাজ খান। সভায় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক আহাদ চৌধুরী বাবু, ওয়ালেদ চৌধুরী, মো: কামরুজ্জামান, ফারুক আহমদ, নূরুল হক, শামছুননূর চৌধুরী, আলী হায়দার, আব্দুর রহমান, আবুল হোসেন, জাফর সাদিক, আব্দুস সালাম, মো: চৌধুরী, মো: আনোয়ার, আখতার হোসেন চৌধুরী, সিরাজ আহমদ, মো: দবির, হামিম চৌধুরী, সিস্টার শাহনাজ, শিশু মনি আলমান, ইউসুফ, ইয়ামিন সহ আরো অনেকে।
ইফতার পূর্ব দোয়া পরিচালনা করেন সেক্রেটারী আলতা মিয়া। এতে মুসলিম উম্মাহ সহ সমগ্র মানবজাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত সকলকে নিয়ে ইফতার করা হয়।















