ইংলিশ ফুটবলের বর্ষসেরা মোহম্মেদ সালাহ

169

খেলাধুলা ডেস্ক: ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের (এফডব্লিউএ) ভোটে ২০২১-২২ সালে ইংলিশ ফুটবলের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন লিভারপুলের মিশরীয় তারকা মোহাম্মেদ সালাহ।

শুক্রবার এক বিবৃতিতে বর্ষসেরা খেলোয়াড় হিসেবে সালাহর নাম ঘোষণা করে এফডব্লিউএ। এ নিয়ে দ্বিতীয়বারের মত এফডব্লিউএর সেরা ফুটবলার হলেন মিশরীয় এই তারকা।

চলতি মৌসুমে লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগে ৩১ ম্যাচে ২২ গোল ও ১৩টি অ্যাসিস্ট করেছেন ২৯ বছর বয়সী স্ট্রাইকার সালাহ। আর সব মিলিয়ে ৪৪ ম্যাচে ৩০ গোল ও ১৪টি অ্যাসিস্ট করেছেন তিনি।

৪৮ শতাংশ ভোট পেয়ে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সালাহ। ভোটের হিসেবে ম্যানচেষ্টার সিটির কেভিন ডে ব্রুইনা ও ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের ডেকলান রাইসকে পেছনে ফেলেন তিনি।

দ্বিতীয়বারের মত এফডব্লিউএর সেরা ফুটবলার হয়েছেন সালাহ। এর আগে ২০১৭-১৮ মৌসুমেও সেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন মিশরীয় তারকা।

রোমা থেকে এসে প্রথম মৌসুমেই ওই স্বীকৃতি পেয়েছিলেন তিনি। সেবার লিগে ৩২টিসহ সব মিলিয়ে ৪৪ গোল করেছিলেন সালাহ। অভিষেক মৌসুমে যা যে কোন ফুটবলারের জন্য রেকর্ড।