ওয়ানবাংলানিউজ: পূর্ব লন্ডনের রয়েল লন্ডন হাসপাতালে হঠাৎ করেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার কারণে রুটিন অ্যাপয়েন্টমেন্ট বাতিল করতে হয় কর্তৃপক্ষকে এমনকি দর্শনার্থীদের হাসপাতাল ছেড়ে যেতে বলা হয়।
বাংলাদেশী অধ্যুষিত হোয়াইটচ্যাপেলের রয়্যাল লন্ডন হাসপাতাল শনিবার দুপুর ১২টা থেকে “বিরামহীন বিদ্যুৎ বিভ্রাট” শুরু হতে থাকে।
ব্যাক-আপ প্ল্যান দিয়ে রোগীর যতœ সারা দিন চালিয়ে যেতে কর্তৃপক্ষকে, তবে রুটিন অ্যাপয়েন্টমেন্টগুলি বাতিল করা হয়।
হাসপাতালের একজন মুখপাত্র বিবিসিকে জানান রাত সাড়ে ৮টায় মধ্যে বিদ্যুৎ সংযোগ পুর্নস্থাপিত হয়।
মুখপাত্র যোগ করেছেন, বাকি সমস্যাগুলি সমাধান করার সময় হাসপাতালটি দর্শনার্থীদের জন্য বন্ধ ছিল।















