নিজ বাড়ির সামনে গুলি করে বিজেপি নেতাকে হত্যা

246

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের দিল্লীতে নিজ বাড়ির সামনেই গুলি করে স্থানীয় এক বিজেপি নেতাকে হত্যা করা হয়েছে। খবর এএনআইয়ের।

বুধবার (২০ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে দিল্লীর ময়ূর বিহার এলাকায় এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় জিতু চৌধুরী নামক ওই নেতাকে দ্রুত হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

দিল্লী পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ময়ূর বিহারের সি-ওয়ানে প্রায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে দুর্বৃত্তরা পর পর কয়েকটি গুলি করে তাকে। ঘটনাস্থল থেকে গুলির ফাঁকা কার্তুজ উদ্ধার করা হয়েছে। রাজনৈতিক কারণ নাকি ব্যক্তিগত শত্রুতায় খুন করা হয়েছে সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।

ঘটনার প্রত্যক্ষদর্শীদের থেকে জেনে এবং ওই এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে বলেও জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে।