ব্রিটেনে ভ্যান-লরির তেল চুরি বেড়ে গেছে

498

ওয়ানবাংলানিউজ: পেট্রল-ডিজেলের দাম বেড়ে যাওয়ার পর গাড়ির জ্বালানীকে এখন বলা হচ্ছে ‘লিকুইড গোল্ড’। ব্রিটেনের বিভিন্ন স্থানে এখন এই গোল্ড চুরিতে নেমে পড়েছে সংঘবদ্ধ চোরের দল। বিশেষ করে ভ্যান এবং লরির মতো বড় যানবাহনগুলো এই চুরির টার্গেটে পরিণত হচ্ছে বেশী।

নর্থ স্টেফোরডশায়ারের পারিবারিক মালিকানাধীন এই পরিবহন কোম্পানির ড্রাইভাররা গত এক মাসে দুই বার টার্গেটে পরিণত হয়েছেন। জ্বালানী চোরেরা ছুরির মুখে লরি ড্রাইভারকে হুমকি দেয়।

পুলিশ বলছে, পরিবহন খাতে যেসব অপরাধ সবচেয়ে বেশী সংঘটিত হয়, জ্বালানী চুরির ঘটনা তাদের অন্যতম। গত বছর এই অপরাধ বেড়েছে। আর সম্প্রতি জ্বালানীর মূল্য বেড়ে যাওয়ায় এই অপরাধ আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা বাড়িয়েছে।

এই অপরাধ নিয়ন্ত্রণে আনার লক্ষে ষ্টোক-অন-ট্রেন্টের একটি কোম্পানি একটি অ্যাপ তৈরি করেছে। ড্রাইভাররা এই অ্যাপ ব্যবহার করে কোথাও অপরাধ সংঘটিত হলে তা সেখানে জানানোর সুযোগ রয়েছে। অ্যাপের মাধ্যমে গাড়ি পার্ক করার নিরাপদ স্থান সম্পর্কে তথ্য জানা যাবে। অ্যাপ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক বললেন, গাড়ির জ্বালানী চোরেরা সংঘবদ্ধ অপরাধী।

ছোট গাড়ির ট্যাঙ্কে জ্বালানী ভর্তির খরচ বাড়লেও ছোট গাড়ির ট্যাংক ছোট হওয়ার কারণে জ্বালানীও কম থাকে। কিন্তু লরির মতো বড় পরিবহনে এক হাজার পাউন্ডের জ্বালানী ভর্তি থাকে। ওয়েলসের এই পরিবহন কোম্পানির ৫০টি লরি রয়েছে, যেগুলো ব্রিটেনের বিভিন্ন স্থানে পণ্য পরিবহন করে। এই কোম্পানির লরিগুলোও রাস্তায় জ্বালানী চুরির শিকার হয়ে পুরো ট্যাংকের জ্বালানী হারিয়েছে।

ফ্রেনি ট্রান্সপোর্টের জেনারেল ম্যানেজারের আশংকা জ্বালানীর মূল্য বেড়ে যাওয়ায় সামনের দিনগুলোতে এ ধরনের চুরি আরও বেড়ে যাবে।

ফারমারস ইউনিয়ন অফ ওয়েলস জানিয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে কৃষি খামারের পরিবহনগুলো থেকে তেল চুরির ঘটনা বেড়ে গেছে।